ইসরাইলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবাননের প্রেসিডেন্টের - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩১ অক্টোবর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবাননের প্রেসিডেন্টের

দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে বুধবার (২৯ অক্টোবর) গভীর রাতে এক পৌর কর্মীকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এ ঘটনার পর সেনাবাহিনীকে যেকোনো ইসরাইলি আগ্রাসন প্রতিহতে কড়া নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। খবর মেহের নিউজের।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ড্রোন ও সাঁজোয়া যানসহ ইসরাইলি বাহিনী ব্লিদায় প্রবেশ করে এবং পৌরসভা ভবনে অভিযান চালায়। সেখানে ঘুমিয়ে থাকা ইব্রাহিম সালামেহকে গুলি করে হত্যা করা হয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের’ লক্ষ্যে অভিযান চালিয়েছে। তবে ওই ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করছিল—এর স্বপক্ষে কোনো প্রমাণ দেয়নি ইসরাইলি সেনারা। সেনাবাহিনীর দাবি, ভবনের ভেতরে এক ‘সন্দেহভাজনের’ মুখোমুখি হলে তাৎক্ষণিক হুমকি শনাক্ত করে গুলি চালানো হয়। তবে সালামেহ লক্ষ্যবস্তু ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

ইসরাইলের অভিযান নিয়ে লেবাননে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু প্রায়ই ইসরাইলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালায়।

গত রাতের ঘটনার পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীর কমান্ডারকে দক্ষিণ সীমান্তে যেকোনো ইসরাইলি অনুপ্রবেশ প্রতিহত করার নির্দেশ দিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরাইলের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরাইলের হামলা ‘লেবাননের সার্বভৌমত্ব ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নগ্ন লঙ্ঘন।

ইসরাইলের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ব্লিদা ও আশপাশের শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ইসরাইলি আগ্রাসন ও রাষ্ট্রের নাগরিক সুরক্ষায় ব্যর্থতার প্রতিবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০