অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে ৪০ বিচারবহির্ভূত হত্যা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ অক্টোবর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে ৪০ বিচারবহির্ভূত হত্যা

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ২০২৪ সালের ৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৪০ জন বিচারবহির্ভূতভাবে নিহত হয়েছেন। এর মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এমন হত্যার ঘটনা ঘটেছে ১১টি—অধিকার-এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
মানবাধিকার সংস্থা অধিকার ৩০ অক্টোবর প্রতিবেদনটি প্রকাশ করে। সংস্থাটি জানিয়েছে, তাদের সহযোগী মানবাধিকার সংগঠনগুলোর তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তার তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

অধিকার-এর তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে বিচারবহির্ভূত হত্যার ৪০টি ঘটনার মধ্যে ১৯ জনকে গুলি করে, ১৪ জনকে নির্যাতন করে এবং সাতজনকে হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়। শুধু জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসেই ১১ জন নিহত হন—যার মধ্যে সাতজনকে হত্যা করেছে যৌথ বাহিনী, তিনজনকে পুলিশ ও একজনকে সেনা সদস্যদের হাতে নিহত বলে অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে তিনজনকে নির্যাতন করে, ছয়জনকে গুলি করে এবং দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) অন্তত ২৭ জন কারাগারে মারা গেছেন। ফলে অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে কারাগারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে অন্তত ৩৫ বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরেই নিহত হয়েছেন ১০ জন। এছাড়া গত মে মাস থেকে বিভিন্ন সীমান্তপথ দিয়ে ভারত অন্তত ২ হাজার ৩৩৩ জন বাংলাদেশিকে ঠেলে দিয়েছে—এমন তথ্যও প্রকাশ করেছে অধিকার।

অধিকার-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৪৬ জন নিহত হয়েছেন। অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। একই সময়ে অন্তত ৬৮৭ নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন—এর মধ্যে ১৮৮টি ঘটনা ঘটেছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়কালে ১৫৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৪৫টি ঘটনা ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালে ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০