পাকিস্তানের কাশ্মীরে হবে আন্তর্জাতিক বিমানবন্দর - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের কাশ্মীরে হবে আন্তর্জাতিক বিমানবন্দর

আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে পাকিস্তান। লাখ লাখ প্রবাসী ও স্থানীয় নাগরিকের আধুনিক বিমান চলাচল সুবিধা নিশ্চিতের লক্ষ্যে নেওয়া হয়েছে এই বড় অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, চলতি অর্থবছরের মধ্যেই বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হবে। এতে অঞ্চলের যোগাযোগব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, বিমানবন্দর নির্মাণের জন্য প্রযুক্তিগত বাস্তবতা যাচাই ও উপযুক্ত স্থান নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এক মুখপাত্র জানান, পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি প্রযুক্তিগত যাচাই ও সাইট নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে। ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে প্রাথমিক মূল্যায়ন ও সমীক্ষা সম্পন্ন হবে।

কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক সমীক্ষা ও নকশার অনুমোদন সম্পন্ন হওয়ার পর মিরপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নকশা অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হবে, যা দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পকে বাস্তবে রূপ দেবে।

বিমানবন্দরটি নির্মিত হলে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ, বিশেষ করে বিদেশে বসবাসরত প্রবাসী পাকিস্তানিদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে। ইসলামাবাদ বা অন্য প্রদেশের দূরবর্তী বিমানবন্দরের ওপর নির্ভরশীলতা কমবে।

নতুন বিমানবন্দরটি সরাসরি আকাশপথে যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে, যা কেবল ভ্রমণ সহজ করবে না, বরং স্থানীয় অর্থনীতিতেও নতুন প্রাণ সঞ্চার করবে। প্রকল্পটি কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, প্রকল্পের সব প্রযুক্তিগত ও লজিস্টিক বিষয় নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।

মুখপাত্র বলেন, কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে এবং ২০২৫ সালের শেষ নাগাদ সব প্রযুক্তিগত যাচাই ও অনুমোদন শেষ করার লক্ষ্য নিয়েছে।

সূত্র: সামা টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০