এপ্রিলে চীন সফরে যাবেন ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এপ্রিলে চীন সফরে যাবেন ট্রাম্প

আগামী বছরের এপ্রিল মাসে চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। খবর আল জাজিরার।

দক্ষিণ কোরিয়ার বুসানে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

তিনি আরও জানিয়েছেন, তার সফরের কিছুদিন পরেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও যুক্তরাষ্ট্র সফর করবেন।

ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি মনে করেন খুব শিগগিরই একটি চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে এবং ‘সামনে বড় কোনো বাধা নেই’।

তিনি আরও বলেন, ‘আমাদের একটি চুক্তি হয়েছে। প্রতি বছর আমরা নতুন করে সেটি পুনঃআলোচনা করব।’

এদিকে, চীনা পণ্যের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছেন ট্রাম্প। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্লভ খনিজ সরবরাহ নিয়ে এক বছরের চুক্তিতে পৌঁছেছেন

তিনি আরও বলেন, চীনের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্কও ১০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে তিনি সম্মত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০