দক্ষিণ কোরিয়াকে পরমাণবিক সাবমেরিন বানানোর অনুমতি যুক্তরাষ্ট্রের - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়াকে পরমাণবিক সাবমেরিন বানানোর অনুমতি যুক্তরাষ্ট্রের

দক্ষিণ কোরিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানানোর অনুমতি দিল যুক্তরাষ্ট্র। এর জন্য সিউলকে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করা হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটিতে সফররত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

এর আগে, মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিনের জন্য পারমাণবিক জ্বালানির আবেদন জানায় দক্ষিণ কোরিয়া। দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী, মার্কিন সম্মতি ছাড়া নিউক্লিয়ার ফুয়েল পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারবে না সিউল। সাধারণত ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় নিউক্লিয়ার সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে।

অপরদিকে, দীর্ঘ ছয় বছর পর আজ দক্ষিণ কোরিয়ার বুসানে স্থানীয় সময় বেলা ১১টায় বৈঠকে বসেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক চুক্তির কোনো ঘোষণা ছাড়াই শেষ হয়েছে এই বৈঠক। এক ঘণ্টা ৪০ মিনিটের বৈঠক শেষে স্ব স্ব গন্তব্যে ফের উড়াল দেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট।

ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকে আলোচনা হয়েছে শুল্ক, বিরল খনিজ পদার্থ, মাদক চোরাচালান এবং কৃষিখাতের মতো বিষয়গুলোতে। সেইসঙ্গে এও ধারণা করা হয়েছিল, এই বৈঠকের মধ্য দিয়ে শুল্ক যুদ্ধ ইস্যুতে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবে সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটি। এছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটন বেইজিংয়ের সহায়তা চাইতে পারে। এর আগে, ২০১৯ সালে সবশেষ বৈঠক করেন এই দুই নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০