ইউক্রেনে ২ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ২ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স

ফ্রান্স ইউক্রেনে ২ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার (২৮ অক্টোবর) রুশ পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা (এসভিআর) এক বিবৃতিতে এ দাবি করেছে। খবর আনাদোলুর।

এসভিআর- এর বিবৃতিতে বলা হয়েছে, এই বাহিনীর মূল অংশ গঠিত হবে ফরাসি ফোরেন লিজিয়নে স্টর্মট্রুপার বা আক্রমণ বাহিনী দিয়ে, যাদের অধিকাংশই লাতিন আমেরিকার দেশগুলো থেকে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে লিজিয়নের সদস্যরা ইউক্রেন সীমান্তসংলগ্ন পোল্যান্ডের এলাকায় অবস্থান করছে। সেখানে তারা তীব্র যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছে এবং অস্ত্র ও সামরিক সরঞ্জাম গ্রহণ করছে। তাদের শিগগিরই ইউক্রেনের মধ্যাঞ্চলে মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।

এসভিআর আরও বলছে, ফ্রান্সের হাসপাতালগুলো আহত সেনাদের চিকিৎসার জন্য শত শত অতিরিক্ত শয্যা তৈরি এবং চিকিৎসকদের মাঠ পর্যায়ের যুদ্ধ পরিস্থিতিতে বিশেষায়িত চিকিৎসা প্রশিক্ষণ প্রদানেরও প্রস্তুতি নিচ্ছে।
গোয়েন্দা সংস্থাটি আরও জানায়, এই তথ্য ফাঁস হয়ে গেলে প্যারিস দাবি করব, এটি কেবলমাত্র ইউক্রেনে পাঠানো একটি ছোট প্রশিক্ষক দলের বিষয়, যারা ইউক্রেনের নবনিযুক্ত সেনাদের প্রশিক্ষণ দেবে।

বিবৃতিতে বলা হয়, ‘(ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল) ম্যাক্রোঁ নাকি নেপোলিয়নের ‘গৌরবমুকুট’-এর স্বপ্ন দেখেন। তবে ইতিহাস বিষয়ে তার জ্ঞান লজ্জাজনকভাবে অগভীর। তিনি শুধু নেপোলিয়নের রাশিয়া অভিযান সমাপ্তির অধ্যায়ই বাদ দেননি, বরং সুইডেনের রাজা দ্বাদশ চার্লস কীভাবে বিশ্বাসঘাতক হেটম্যান ইভান মাজেপার সহযোগিতায় রাশিয়াকে পরাস্ত করার চেষ্টা করে পোলতাভায় পরাজিত হয়েছিলেন — সেই অংশটিও এড়িয়ে গেছেন। ম্যাক্রোঁর উচিত মহান রুশ ইতিহাসবিদ ভাসিলি ক্লিউচেভস্কির সেই বিখ্যাত উক্তিটি মনে রাখা — ইতিহাস কোনো শিক্ষা দেয় না, এটি কেবল অজ্ঞতাকে শাস্তি দেয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০