ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, আসামি ১২৫০ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ অক্টোবর ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, আসামি ১২৫০

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও শিক্ষার্থী জিম্মির ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা করেছে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাভার মডেল থানায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১ হাজার ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় দুটির প্রশাসনিক কর্মকর্তারা পৃথকভাবে অভিযোগ দাখিল করলে তা মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

তিনি বলেন, সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পৃথকভাবে মামলা করেছে। সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মীর আক্তার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় ১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজারজনকে আসামি করা হয়েছে। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দিন খান বাদী হয়ে মামলা করেছেন। এতে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা দুটিতে এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলেও জানান ওসি।

এর আগে, সাভারে তুচ্ছ ঘটনার সূত্র ধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রোববার (২৬ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ; এতে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১০

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১১

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১২

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৩

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৪

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৫

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৬

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৭

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৯

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

২০