ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে প্রতিবন্ধী এক তরুণীকে (২১) ধর্ষণের দায়ে মো. ইসমাইল শেখ (৪৭) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। এ সময় জেলা কালেক্টর অর্থদণ্ড আদায় করে ভুক্তভোগীকে প্রদান করবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল শেখ ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়াপাড়া গ্রামের আমিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের পহেলা আগস্ট থেকে শুরু করে বেশ কয়েক দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাটখেতে নিয়ে ওই তরুণীকে কয়েক দফায় ধর্ষণ করা হয়। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠকে ইসমাইল ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। দোষী সাব্যস্ত হলে তিনি সালিশ বৈঠক থেকে কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী ২০২৩ সালের ৬ জুন বিকালে নিজ বাড়িতে মৃত সন্তান জন্ম দেন।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ গিয়ে নবজাতকের লাশ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় ২০২৩ সালের ৯ জুন একটি ধর্ষণ মামলা করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০