১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ- কমিশনার সানাউল্লাহ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ অক্টোবর ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ- কমিশনার সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী মাসের ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে নির্বাচনী অ্যাপ। যার মাধ্যমে প্রবাসীরা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে থাকবে ব্যালটও। যেটাতে রাখা হবে ভোট দিতে চান কিনা। হ্যাঁ অথবা না এর বিধান।

বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে এবার ম্যাজিস্ট্রেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করেন কমিশনার সানাউল্লাহ।

তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে অ্যাপ। যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে থাকবে ব্যালট। যেটাতে রাখা হবে ভোট দিতে চান কিনা। হ্যাঁ অথবা না এর বিধান।

এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্তমূলক-এ কথা জানিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, এটা দেখিয়ে দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরজন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

একই অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেটদের নির্বাচনে দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না,দ আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন। বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না।

আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দূরাবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে।

এসময় যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতা থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না, আগে থেকে ব্যবস্থা নিতে হবে। যাতে সুষ্ঠু ভোট হয়।

এদিকে এবারের নির্বাচনে ভালো দায়িত্ব পালন করতে পারলে তার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ৫ আগস্টের পর এখন ভয় কেটে গেছে। ৫ আগস্টের পর মাঠ প্রশাসনে যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল তা কেটে গেছে।

সরকারি কর্মকর্তাদের মান যেভাবে ভুলণ্ঠিত হয়েছে সেখান থেকে উত্তরণের পথ একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। নির্বাচনে ইউএনওরা উদ্দেশ্যমূলক কাজ করলে পেরেশানিতে পড়বেন বলেও সতর্ক করে তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে পার পাওয়া যাবে না।

এসময় ম্যাজিস্ট্রেটদেরকে জনগণের চাকর ভাবার পরামর্শ দিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সবাইকে নিরপেক্ষতার সাথে কাজ করার নির্দেশ দেন।

তিনি বলেন, হিম্মতের সাথে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত যেতে হবে। ব্যালেন্স করতে গিয়ে ভুল হতে পারে কিন্তু পক্ষপাতিত্ব করা যাবে না। মোবাইল কোর্ট আয়নার মতো স্বচ্ছ হতে হবে।
আরেক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনের ব্যাপারে মানুষের অসন্তোষ রয়েই গেছে। রাতের ভোট কে করেছে? নির্বাচন কমিশন কি গিয়ে ব্যালট মেরেছে? মাঠ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন তিনি।

এ নির্বাচন কমিশনার বলেন, কি তাজ্জব কথা, রাতের বেলা ভোট হয়ে যায়। এই নির্বাচন যদি ভালো করতে না পারে ইসি তবে সারা বিশ্বে নিন্দিত জাতি হিসেবে বিবেচিত হবে, বলেন তিনি।

ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই জানিয়ে তিনি আরও বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা ভালো নির্বাচন উপহার দিতে হবে।

অতিসাহসী কিংবা অতি উৎসাহী না হওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, আগের ভোটের প্রশিক্ষণ ভুলে গিয়ে এবারের প্রশিক্ষণ গ্রহণ করুন। আগের নির্বাচন সবাই মিলে নষ্ট করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০