নভেম্বর থেকে ৭.৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর, কার কত বাড়ছে? - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ অক্টোবর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বর থেকে ৭.৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর, কার কত বাড়ছে?

টানা শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৭.৫ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে। এছাড়া ২০২৬ সালের জুলাই থেকে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়েও মন্ত্রণালয় সমর্থন জানিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর হাতে তুলে দেন।

শিক্ষক নেতারা ইতোমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দাবি পূরণের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন।

এছাড়া কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে বাড়িভাড়া সাড়ে ৭ শতাংশ বাড়লে কোন গ্রেডে কত হবে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া?

হিসাব করে দেখা গেছে, এই হারে বাড়ি ভাড়া বাড়লে অধ্যক্ষের (গ্রেড ৪) ৫০,০০০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৩,৭৫০ টাকা। উপাধ্যক্ষের (গ্রেড ৫) ক্ষেত্রে ৪৩,০০০ হাজার টাকার বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৩,২২৫ টাকা। এছাড়াও সহকারী অধ্যাপকের (গ্রেড ৬) ৩৫,৫০০ টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ২,৬৬২.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত)

এর বাইরে সহকারী অধ্যাপকের (গ্রেড ৮) ২৩,০০০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ১,৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); প্রভাষক (গ্রেড ৯) পদের বেতন ২২,০০০ হাজার টাকার বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ১,৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং প্রধান শিক্ষক্ষের (গ্রেড ৭) ২৯,০০০ হাজার টাকার বিপরীতে এই পরিমাণ ২,১৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) হবে।

সহকারী প্রধান শিক্ষকের (গ্রেড ৮) ২৩,০০০ হাজার বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) ১,৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); সিনিয়র শিক্ষক (গ্রেড ৯), যাদের বেতন ২২,০০০ টাকা, তাদের ক্ষেত্রে ১,৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০) বাড়ি হবে হবে। এর বাইরে সহকারী শিক্ষক (গ্রেড ১০), যাদের বেতন ১৬,০০০ টাকা, তাদের বাড়ি ভাড়া (৭.৫%) হবে ১,২০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); সহকারী শিক্ষক (গ্রেড ১১), যাদের বেতন ১২,৫০০ টাকা, তাদের ক্ষেত্রে এই পরিমাণ হবে ৯৩৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)।

এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড ১৬) বেতন যেখানে ৯,৩০০ টাকা, তার বিপরীতে বাড়ি ভাড়া হবে ৬৯৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড: ১৬), যাদের বেতন- ৯,৩০০ টাকা, তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ৬৯৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)।

এছাড়াও ঝাড়ুদার (গ্রেড: ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, তার ক্ষেত্রে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। অফিস সহায়কের (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, সেখানে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); পিয়নের (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, তার ক্ষেত্রে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০) এবং আয়ার (গ্রেড ২০) ৮,২৫০ টাকা বেতনের ক্ষেত্রে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০