প্রতিকূল আবহাওয়ার কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ৩টা ১৩ মিনিটের দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটির জন্য প্রস্তুত। বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কয়েক মিনিট বিলম্ব হতে পারে।
আরও বলা হয়, তবে সবকিছু পরিকল্পনামাফিক চলছে। কিছু অতিথি ইতিমধ্যেই অনুষ্ঠানের স্থানে এসে পৌঁছেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
মন্তব্য করুন