রাকসুতে কোন পদে কে জয়ী - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১৭ অক্টোবর ২০২৫, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাকসুতে কোন পদে কে জয়ী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি, এজিএসসহ ২০টি পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির; তবে জিএসসহ ৩টি পদ তারা হাতছাড়া করেছে। এই তিনটি পদের মধ্যে কেবল ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয়ী হয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে।

ভিপি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন।

জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত সমন্বয়ক ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

রাকসুর শীর্ষ দুই পদে শিবিরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর এবং এজিএস পদে জাহিন বিশ্বাস এষা। জিএস পদে শিবিরের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা আধিপত্যবিরোধী ঐক্যের প্রার্থীর কাছে পরাজিত হন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শান্তিপূর্ণভাবে ভোট শেষের পর শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফল ঘোষণা করা হয়। রাকসু ভোটের জন্য গঠিত নির্বাচন কমিশন রাতভর পৃথকভাবে ১৭টি হল সংসদের ফল প্রকাশ করেছে।

ভিপি পদে জাহিদ পেয়েছেন ১২,৬৮৭ ভোট, আর ছাত্রদলের আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট। এজিএস পদে এস এম সালমান সাব্বিরের ভোট ৬,৯৭১ এবং ছাত্রদলের এষা পেয়েছেন ৫,৯৪১ ভোট। জিএস পদে সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১,৫৩৭ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৯ ভোট।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হলের মধ্যে ৬টি মেয়েদের এবং ১১টি ছেলেদের। মোট ভোটার ছিলেন ২৮,৯০৯ জন, যাদের মধ্যে ২০,১৮৭ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৬৯.৮৩ শতাংশ।

নির্বাচনে সব কেন্দ্র থেকে ব্যালট পেপার ও বাক্স রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে আনা হয় এবং রাত ৮টা ৩৫ মিনিটে ভোট গণনা শুরু হয়।

বিজয়ীরা:

• ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ

• জিএস: সালাহউদ্দিন আম্মার

• এজিএস: এস এম সালমান সাব্বির

• ক্রীড়া সম্পাদক: নার্গিস খাতুন

• সহক্রীড়া সম্পাদক: আবু সাঈদ মুহাম্মদ নুন

• সংস্কৃতি সম্পাদক: জায়িদ হাসান জোহা

• সহসংস্কৃতি সম্পাদক: মো. রাকিবুল ইসলাম

• মহিলা বিষয়ক সম্পাদক: সাইয়িদা হাফছা

• সহমহিলা সম্পাদক: সামিয়া জাহান

• তথ্য ও গবেষণা সম্পাদক: বি এম নাজমুছ সাকিব

• সহতথ্য ও গবেষণা সম্পাদক: সিফাত আবু সালেহ

• মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: মো. মুজাহিদ ইসলাম

• সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক: আসাদুল্লাহ

• বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: তোফায়েল আহমেদ তোফা (স্বতন্ত্র)

• সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মুজাহিদুল ইসলাম সাঈম

• বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ইমরান মিয়া লস্কর

• সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক: মো. নয়ন হোসেন

• পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ

• সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক: মাসুমা ইসরাত মুমু

চার কার্যনির্বাহী সদস্য:

মো. দ্বীপ মাহবুব, মোহাম্মদ ইমজিয়াউল হক কামালী, সুজন চন্দ্র, এ বি এম খালেদ।

সিনেটে ছাত্র প্রতিনিধি:

সালাহউদ্দিন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব, এস এম সালমান সাব্বির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০