নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার শেষ হবে- অ্যাটর্নি জেনারেল - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ অক্টোবর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার শেষ হবে- অ্যাটর্নি জেনারেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রুততার সঙ্গে বিচারকার্য শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘দেশের আদালতগুলোতে যে মামলাজট রয়েছে, তা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে তার কিছু সুফলও পাওয়া গেছে।

আরেক প্রশ্নের জবাব অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শহীদ আবরার ফাহাদের বিচারকাজ যাতে দ্রুত শেষ হয়, সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামিপক্ষ আপিল বিভাগে গেছে। আশা করা যায়, খুব শিগগির বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।

এর আগে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি হারুন অর রশিদ। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অন্যরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০