শিবির প্যানেল থেকে জয়ী হয়ে যা বললেন দৃষ্টিজয়ী আকাশ - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৬ অক্টোবর ২০২৫, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবির প্যানেল থেকে জয়ী হয়ে যা বললেন দৃষ্টিজয়ী আকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে জয়ী হয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাস। সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী কার্যনির্বাহী সদস্য পদে ৪ হাজার ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হওয়ার পর আকাশ দাস যুগান্তরকে বলেন, আমি আসলে খুবই খুশি। আমি নির্বাচিত হয়েছি বলে নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে বিগত ২৫ দিনে, সেটাই আমার আসল জয়ের লক্ষ্য ছিল। নির্বাচিত হওয়ার আগেই আমি জয়ী; জয় নিয়ে আমার আলাদা কোনো প্রতিক্রিয়া নেই।

আকাশ বলেন, একজন প্রতিবন্ধী শিক্ষার্থী যে পরিমাণ অসহনীয় যন্ত্রণা ও সহ্য করতে হয়, তা শুধুমাত্র সেই শিক্ষার্থী ছাড়া কেউ বুঝতে পারে না।

বুলিংয়ের শিকারের বিষয়ে তিনি বলেন, আমাকে বলা হয়েছিল আমি পাকিস্তানি প্রোডাক্ট, জন্ম পরিচয়ের ঠিক নাই, মা-বাবা, ভাই-বোন। আত্মীয়স্বজনসহ সবাইকে রাজাকার থেকে শুরু করে যত রকমের অশালীন মন্তব্য আছে সব করা হয়েছে, এমনকি জন্ম পরিচয় নিয়েও তারা কথা বলেছে।

আকাশ বলেন, আমি শুধু ছাত্রশিবিরের প্যানেলে যুক্ত হয়ে নির্বাচন করেছি। আমি কারো বিরোধিতা বা সমালোচনা করিনি। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে আমি কোনো প্যানেলের নামে অপপ্রচার করেছি বা মিথ্যা তথ্য প্রকাশ করেছি।

জয়ী হয়ে সমালোচকদের উদ্দেশ্য করে আকাশ দাস বলেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০