ট্রেনের টিকিট কালোবাজারি রোধে অভিযান, সাত দিনে আদায় ১৭ লাখ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ অক্টোবর ২০২৫, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনের টিকিট কালোবাজারি রোধে অভিযান, সাত দিনে আদায় ১৭ লাখ

টিকিট যার ভ্রমণ তার’ নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধকল্পে ২৩টি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের ঘোষণা অনুযায়ী এসব টাস্কফোর্স ৬ অক্টোবর থেকে বিভিন্ন রুটে অভিযান চালিয়ে ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেছে এবং ওই সাত দিনের মধ্যে মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা আদায় করেছে।

অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণকারী হিসেবে মোট ৬,২৭৮ জন এবং অন্যের আইডি ব্যবহার করে ক্রয়কৃত টিকিটে ভ্রমণকারী হিসেবে ১,৮৫৩ জন যাত্রী শনাক্ত করা হয়েছে। টাস্কফোর্স সাধারণ টিকিট চেকিংয়ের পাশাপাশি যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর এবং প্রদর্শিত পরিচয়পত্র যাচাই করে চেকিং কার্যক্রম পরিচালনা করেছে।

পূর্বাঞ্চলীয় কার্যক্রমে বিনা টিকিটধারী ৩,২৫৭ জন ও অন্যের আইডি ব্যবহারকারি ৯৮৬ জন যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ ৪,৭১,৬৫০ টাকা এবং জরিমানা বাবদ ২,০৬,৪১৫ টাকা সংগ্রহ করে মোট ৬,৭৮,০৬৫ টাকা আদায় করা হয়।

পশ্চিমাঞ্চলে বিনা টিকিটে ভ্রমণকারী ৩,০২১ জন ও অন্যের আইডি ব্যবহার করে টিকিটে ভ্রমণকারী ৮৬৭ জন শনাক্ত করা হয়। সেখানে থেকে নিয়মিত ভাড়া বাবদ ৭,৫৪,০০০ টাকা ও জরিমানা বাবদ ২,৯০,৮৭১ টাকা নিয়ে মোট ১০,৪৮,৩০৭ টাকা আদায় করা হয়েছে।

টাস্কফোর্সের তদন্তে টিকিট কালোবাজারির সাথে জড়িত সন্দেহে ৫৩টি মোবাইল নম্বর ব্লকের সুপারিশ করা হয়েছে। রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের জন্য যথাক্রমে ১৩টি ও ১০টি টাস্কফোর্স কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

রেলওয়ে জানায়, নিয়মিত টিকিট চেকিংয়ের অতিরিক্ত এই টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে। দায়িত্ব পালনকালে টাস্কফোর্স সদস্যরা যাত্রীদের টিকিট ও পরিচয়পত্র যাচাইসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন এবং টিকিটবিহীন যাত্রী শনাক্ত হলে কিংবা একজনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে চাইলে আইন অনুযায়ী জেল-জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০