রংপুরসহ ৮ বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি, মুখ্যমন্ত্রী নিয়োগের আবদার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৪ অক্টোবর ২০২৫, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরসহ ৮ বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি, মুখ্যমন্ত্রী নিয়োগের আবদার

রংপুরকে প্রদেশ ঘোষণা করে একজন মুখ্যমন্ত্রীসহ ৯ সদস্যের প্রাদেশিক সরকার গঠনসহ ৯ দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ’।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর জুলাই চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জিহাদি, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম-সম্পাদক মশিউর রহমানসহ সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি আমিন উদ্দিন বলেন, ‘আমরা ২০ বছর ধরে রংপুর জেলাকে নিয়ে রংপুর প্রদেশসহ সারা দেশের ৮টি বিভাগকে প্রদেশ করার দাবিতে আন্দোলন করে আসছি। রংপুর বিভাগের মানুষ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক শিক্ষা চিকিৎসা আর চাকরিসহ সব দিক থেকে বৈষম্যের শিকার। বর্তমানে জুলাই আন্দোলনের পর শাসন কাঠামো ও শাসন পদ্ধতি পরিবর্তন করার ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। সে কারণে বিদ্যমান ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিপরীতে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে দেশ শাসনে রাজনৈতিক দলের সঙ্গে শ্রম, কর্মজীবী ও সমাজ শক্তির অংশীদারত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘বর্তমান এক কেন্দ্রিক সরকারের বৈষম্যমূলক বাজেট নীতির কারণে বাজেটের ৬৫ ভাগ ব্যয় হয় ঢাকা কেন্দ্রিক, ২০ ভাগ হয় চট্টগ্রাম কেন্দ্রিক। সারা বাংলাদেশে বাজেটের মাত্র ১৫ ভাগ ব্যয় করা হয়। সে জন্য রংপুরসহ সারা দেশের ৮টি বিভাগকে প্রদেশ ঘোষণা, দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাদেশিক সরকার, প্রাদেশিক পার্লামেন্ট ফেডারেল সরকার গঠনসহ স্বশাসিত উপজেলাসহ এক ব্যক্তির দুই ভোট বাস্তবায়ন করা হলে সব ধরনের বৈষম্য দূর হবে। সে জন্য রংপুরসহ ৮টি বিভাগকে প্রদেশ ঘোষণার দাবিতে আমরা কঠোর আন্দোলনে যাবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০