বেরোবিতে সংঘর্ষ, ৮ শিক্ষার্থী বহিষ্কার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ অক্টোবর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেরোবিতে সংঘর্ষ, ৮ শিক্ষার্থী বহিষ্কার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে মার্কেটিং বিভাগের আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পরপরই প্রশাসন জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নেয় বহিষ্কার ও তদন্তের।
বহিষ্কৃতরা সবাই মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। তারা হলেন— সাফায়েত শুভ (ব্যাচ ১৬), শাহরিয়ার অপু (ব্যাচ ১৬), সজিব (ব্যাচ ১৬), সৌরভ (ব্যাচ ১৬), নাজমুজ সাকিব (ব্যাচ ১৬), রোহান সরকার রোহান (ব্যাচ ১৬), জিহাদ (ব্যাচ ১৬) এবং আশরাফুল (ব্যাচ ১৪)।

এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ওই প্রতিবেদনের ভিত্তিতে আরও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, ঘটনাটি ছিল ত্রিমুখী সংঘর্ষ, যেখানে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আহত হয়েছেন। সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসরুমও ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করা হয়েছে। সেখানে শুধু মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের কেন বহিষ্কার করা হলো?

শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক শেষে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, প্রাথমিকভাবে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তদন্তের অগ্রগতির আলোকে বহিষ্কারের সংখ্যা আরও বাড়তে পারে।

শুধু মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে উপাচার্য বলেন, জরুরি বৈঠক ডেকে আমরা তিন বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০