৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে হবে- বিটিআরসি - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ অক্টোবর ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে হবে- বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জানিয়েছে, কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১০টির বেশি মোবাইল সিম থাকা যাবে না। থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করতে হবে। অন্যথায় কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমকার্ডসমূহ ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করুন। যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কমিশন দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলোর নিবন্ধন বাতিল হবে। মোবাইল থেকে 16001# নম্বরে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে গ্রাহকরা তাদের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন। বিটিআরসি’র এই উদ্যোগের লক্ষ্য হলো- অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদার করা, নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০