ভারতে যৌনপাচার চক্র থেকে উদ্ধার দুই বাংলাদেশি যুবতী - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে যৌনপাচার চক্র থেকে উদ্ধার দুই বাংলাদেশি যুবতী

ভারতে পাচার হওয়া বাংলাদেশি দুই যুবতীকে উদ্ধার করেছে পুনে পুলিশ। বিউটি সেলুনে ভাল বেতনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে তাদের পাচার করা হয়েছিল। পক্ষান্তরে তারা পড়েছিলেন যৌনপাচারকারী চক্রের হাতে। ওই দুই যুবতী পুনে শহরে পৌঁছার পর তাদেরকে যৌন ব্যবসায় নিয়োজিত করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ধনকাওয়াড়ি এলাকার বাসিন্দা রাজু পাটিল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে সে এই পাচারচক্রের মূল হোতা।

পুলিশের বক্তব্য, তার স্ত্রীও এই অপরাধে জড়িত। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা-এর বিভিন্ন ধারায়, নারী ও শিশু পাচার প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় শুক্রবার ভারতী বিদ্যাপীঠ থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার এক নারী পুনে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানান যে, তাকে জোরপূর্বক দেহব্যবসায় নামানো হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সহকারী পুলিশ পরিদর্শক স্বপ্নিল পাটিলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে কাত্রাজ এলাকায় ওই নারীকে নিরাপদে উদ্ধার করে।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ২২ বছর বয়সী ওই নারী বাংলাদেশের নাগরিক। ধারণা করা হচ্ছে, কিছু দালাল পশ্চিমবঙ্গ সীমান্ত অবৈধভাবে পেরিয়ে তাকে ভারতে নিয়ে আসে বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে। পরে তাকে পুনেতে এনে প্রায় দুই বছর ধরে যৌনপাচার চক্রের হাতে বিক্রি করে দেওয়া হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি অবশেষে সাহস করে পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করেন।

উদ্ধারের পর ওই নারী পুলিশকে জানান, আরও এক বাংলাদেশি নারীকে প্রায় এক মাস আগে একইভাবে পাচার করে যৌনপেশায় বাধ্য করা হয়েছে।

সূত্রের তথ্যের ভিত্তিতে সিনিয়র পুলিশ পরিদর্শক রাহুলকুমার খিলারের নেতৃত্বে আরেকটি দল অভিযান চালিয়ে আমবেগাঁও পাঠার এলাকার একটি ফ্ল্যাট থেকে ২০ বছর বয়সী দ্বিতীয় বাংলাদেশি নারীকে উদ্ধার করে।

খিলারে বলেন, দুই নারীকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে নেয়া হয়। পরে জোরপূর্বক দেহব্যবসায় নামানো হয়। ২৪ ঘণ্টার মধ্যেই আমরা এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। সে এক ভুক্তভোগী নারীকে তার ফ্ল্যাটে আটকে রেখেছিল। আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তার স্ত্রীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ আরও জানায়, বাংলাদেশ থেকে এই নারীদের ভারতে নিয়ে স্থানীয় যৌনপাচার চক্রের হাতে তুলে দেওয়ার সঙ্গে আর কারা জড়িত, তা উদঘাটনে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০