শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবি ভিত্তিহীন- প্রেসসচিব - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৫, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার দাবি ভিত্তিহীন- প্রেসসচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে।

তিনি বলেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর (ডিজিএফআই) বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি সরকার। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, আমাকে উদ্ধৃত করে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে, বর্তমানে অতিরিক্ত কোনো সামরিক সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। জনগণকে এ ধরনের ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।

তার মতে, এসব বিভ্রান্তিকর গুজবের উদ্দেশ্য হলো সাধারণ জনগণ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। এই অপপ্রচার দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা। বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই অপচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সরকার ডিজিএফআই বিলুপ্ত করার কোনো পরিকল্পনা নেয়নি। বরং সরকার সংস্থাটির সীমান্তবর্তী ও বৈদেশিক গোয়েন্দা কার্যক্রমে মনোযোগ বাড়ানোর লক্ষ্যে কিছু সংস্কারের বিষয় বিবেচনা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০