ক্ষমতার বদল যেন দুর্নীতির পালাবদল না হয়- বদিউল আলম মজুমদার - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ অক্টোবর ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতার বদল যেন দুর্নীতির পালাবদল না হয়- বদিউল আলম মজুমদার

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা চাই ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়।’ শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদে এ কথা বলেন তিনি।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনই গণতন্ত্র নয়। এ বিষয়টি ঘটবে যদি নির্বাচনের পরে আরও কিছু ঘটনা ঘটে। নির্বাচিত সরকারকে স্বচ্ছতা–জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তী নির্বাচন সুষ্ঠু করার ব্যবস্থা করতে হবে। নির্বাচনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। কাঠামোর পরিবর্তন করতে হবে।

বদিউল আলম মজুমদার আরও বলেন, কতগুলো আইনী, কাঠামোগত ও পদ্ধতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। তবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ও সুরক্ষিত থাকবে। তা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য হয়েছে তার ফলে একটা গণভোট হবে। জনগণ সিদ্ধান্ত দিলে তা–ই চূড়ান্ত। গণভোটটা যেন পাস হয়, তার উপর সুন্দর ভবিষ্যত নির্ভর করছে।

বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংস্কার অনেক এগিয়ে যাবে। যেসব বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে সেসব বিষয় জুলাই সনদে থাকবে। জনগণের মতামত নিয়েই সবকিছু বাস্তবায়িত হবে। জুলাই সনদ বাস্তবায়িত হবে বলে বিশ্বাস করি।

বদিউল আলম মজুমদার আরও বলেন, নির্বাচন সংস্কার কমিশন গঠনের আগেই কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্বাস করতে চাই তারা নিরপেক্ষভাবে কমিশন গঠন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০