যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১১ অক্টোবর ২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাকসনট এলাকায় একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ন্যাশভিল শহর থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায় এ বিস্ফোরণ ঘটে।

তবে কারখানায় শিফট পরিবর্তনের সময় বিস্ফোরণ ঘটায় ভবনের ভেতরে সাধারণ দিনের তুলনায় কম শ্রমিক উপস্থিত ছিলেন। তবুও এখনো অনেকের খোঁজ মেলেনি। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে এবং আশপাশের ঘরবাড়ির কাচ কেঁপে ওঠে।

বিস্ফোরণে কারখানার একটি পুরো ভবন ধ্বংস হয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়ছে আকাশে, আশপাশের বেশ কিছু গাড়ি ও ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আরও ‘সেকেন্ডারি’ বিস্ফোরণ ঘটতে পারে।

এর আগে ২০১৪ সালের এপ্রিলে একই কারখানায় বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন। সামরিক ও বাণিজ্যিক খাতে বিস্ফোরক তৈরির জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। তারা মার্কিন সেনাবাহিনীর জন্য ডিনামাইট, ল্যান্ডমাইনসহ বড়-ক্যালিবার গোলার জন্য বিস্ফোরক সরবরাহ করে আসছে।

হিকম্যান কাউন্টি শেরিফের কার্যালয় স্থানীয় গণমাধ্যমকে জানান, উদ্ধারকর্মীরা এখনও ভেতরে প্রবেশ করতে পারছেন না কারণ ভেতরে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। হাম্প্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস বলেছেন, এখন আমাদের প্রধান কাজ হলো ভুক্তভোগী ও তাঁদের পরিবারের পাশে থাকা। স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে প্রায় ১৫ মাইল দূরের বাড়িগুলো কেঁপে ওঠে। এক নারী বলেন, “আমি ভেবেছিলাম যুদ্ধ শুরু হয়েছে। মনে হয়েছিল ঘর ভেঙে পড়বে।” অনেকে জানালার কাচ ভেঙে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে মদ্যপান, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

সূত্র: সিএনএন, ডেইলি মেইল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০