গণভোটের সময় নিয়ে আটকে আছে ঐক্য - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
৯ অক্টোবর ২০২৫, ৮:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের সময় নিয়ে আটকে আছে ঐক্য

গণভোটে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে রাজি রাজনৈতিক দলগুলো। তবে গণভোটের সময় নিয়ে শেষ দিনেও দলগুলো একমতে আসতে পারেনি। বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট। জামায়াতে ইসলামী চায় আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। আর সনদের ভিত্তিতেই হবে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। ফলে এ বিষয়ে কোনো ধরনের ঐকমত্য ছাড়াই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হয়েছে। এ অবস্থায় আগামীকালের মধ্যে সনদ বাস্তবায়নে সরকারের কাছে সুপারিশ করবে ঐকমত্য কমিশন।

তবে সংশ্লিষ্টরা বলছেন, যখনই হোক ব্যালটে গণভোটের দুইটি অংশ থাকবে। সনদের যে সব প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো নিয়ে একটি প্রশ্ন। আবার যে সব প্রস্তাবে কোনো দল নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছে, সেগুলো থাকবে আলাদা। ভোটাররা সেখানে দুইটিতেই আলাদাভাবে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ ভোট দিতে পারবেন।

প্রসঙ্গত, জুলাই সনদে ৮৪টি প্রস্তাবের মধ্যে ২৯টি নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হবে। ২১টি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এবং ৩৪টি প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন সংক্রান্ত ধারার ব্যাপারে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিনের মতভিন্নতা কাটিয়ে উঠলেও সময়ের ব্যাপারে তারা একমত হতে পারছে না।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছে। এখন গণভোট কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় এসেছে। তিনি বলেন, গত কয়েকদিনের আলোচনায় যে অগ্রগতি হয়েছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা এক জায়গায় আসতে পেরেছি একটি ধাপ হিসাবে। তিনি বলেন সব দল একভাবে সম্মতি না দিলেও জনগণের চূড়ান্ত মত নেওয়ার সময় এসব আপত্তি স্পষ্টভাবে জানাতে হবে। জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো আছে সেখানে যেহেতু কিছু ‘নোট অব ডিসেন্ট’ আছে, সেটাকে আমাদের বিবেচনায় নিতে হবে। সবই একভাবে বিবেচনা করা যাবে তা আমরা মনে করছি না। কারণ হচ্ছে যেসব রাজনৈতিক দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন তারা তাদের অবস্থানের দিক থেকে দিয়েছেন। এটা তাদের শুধু দলীয় অবস্থান নয় অন্যান্য বিবেচনা থেকেও দিয়েছেন।

তিনি বলেন, জনগণের সম্মতি নিশ্চিত করার সময় এসব ভিন্নমত যেন যথাযথভাবে জানানো হয়, সেটিই হবে গণভোটের মূল উদ্দেশ্য। আমাদের দেখতে হবে জনগণের সম্মতি। সে সম্মতির ক্ষেত্রে যেন তারা এটা জেনেশুনেই সম্মতি দিতে পারেন।

সমাধান চায় বিএনপি। এজন্য সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট নেওয়ার প্রস্তাবকে বুধবার সমর্থন করেছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বুধবারের বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংসদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তা বাস্তবায়ন করবে।
বৈঠকে তিনি বলেন, জুলাই নিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা প্রশ্নবিদ্ধ হয়। তারমতে, সংবিধান অনুসারে এই সরকার গঠিত হয়েছে। কিন্তু এই সরকারের নতুন সংবিধান প্রণয়নের ইখতিয়ার নেই। এটি নির্বাচিত সংসদ করবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অতীতে জাতীয় নির্বাচনে নানা রকম ঘটনা ঘটেছে। নির্বাচন স্থগিত হয়। ফলে একইদিনে নির্বাচন ও গণভোট হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে। কারণ কোনো এলাকায় নির্বাচন স্থগিত হলে গণভোটের রায়ও স্থগিত হয়ে যাবে। সুতরাং নির্বাচন প্রশ্নবোধক হলে জুলাই সনদও প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে আমরা একমত হয়েছি। তবে ভোটের সময় নিয়ে ভিন্নতা আছে। কেউ কেউ বলছেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হলে ভালো হয়। আমরা বলেছি, না। কারণ গণভোট একটি আলাদা বিষয়। এটি আমাদের সব সংস্কারের বৈধতা দেবে। ফলে গণভোট আগেই হয়ে যাওয়া দরকার। জনগণ যদি এটাকে গ্রহণ করে সেই ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হবে। আর প্রত্যাখ্যান করলে এখানেই শেষ হয়ে যাবে। সুতরাং বিষয়টা খুব স্পষ্ট হবে।

তিনি বলেন, অনেকে বলছেন, নির্বাচন দুইটা না করে একসঙ্গে করে ফেলা যায়। এটার একটা ভালো দিক আছে। কিন্তু এর মন্দ দিক অনেক বেশি। প্রথম মন্দ দিক হচ্ছে জুলাই সনদে এমন কিছু ইস্যু আছে, যেটি আগামী নির্বাচনের একটা বিষয় হবে। যেমন সংসদে উচ্চকক্ষের একটা বিষয় আছে। গণভোট আগে হলে উচ্চকক্ষ আগামী নির্বাচনের একটা অংশ হবে। কিন্তু একই দিনে নির্বাচন করলে উচ্চকক্ষের কী হবে। সেটি টিকবে কি টিকবে না তা অনিশ্চিতই রয়ে গেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০