পর্তুগালে বিপাকে প্রবাসীরা - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৮ অক্টোবর ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পর্তুগালে বিপাকে প্রবাসীরা

পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমা দেশটিতে বসবাসকারী অভিবাসীদের বসবাস অনুমোদন বা রেসিডেন্ট নবায়নের প্রমাণপত্র এবং আয়ের হিসেব সম্বলিত কঠিন শর্ত আরোপ করেছে। ফলে অন্যান্য দেশের অভিবাসীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা এক জটিল পরিস্থিতিতে পড়েছেন।

পর্তুগালে বসবাসকারী অভিবাসীরা দীর্ঘদিন ধরে তাদের রেসিডেন্ট কার্ড নবায়ন করতে পারছেন না। তবে গত জুন মাসে দেশটির অভিবাসন অধিদপ্তর রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য সুযোগ করে দিলেও এখনো অভিবাসীদের কাছ থেকে বসবাসের প্রমাণপত্র হিসেবে বাড়ির মূল মালিকের কাছ থেকে ঘোষণাপত্র আহ্বান করছে।

শুধু তাই নয় আয়ের বিস্তারিত প্রমাণ দাখিল করতে বলা হচ্ছে। অর্থাৎ অভিবাসীরা যে কাজ করেন তার প্রমাণ হিসেবে আয়ের ঘোষণাপত্র এমন কী পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে, সদস্য সংখ্যা অনুযায়ী আয়ের হিসেবে উপস্থাপন করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে।

প্রবাসী বাংলাদেশি কামরুজ্জামান জানান, আজ প্রায় ছয় বছর ধরে পর্তুগালে রয়েছি। সব সময়েই স্থানীয় মিনিসিপিলিটি থেকে ঠিকানার প্রমাণপত্র দিয়ে প্রথম রেসিডেন্ট কার্ড পেয়েছি এবং নবায়নও করেছি। বর্তমানে যে নিয়ম বলছে- সে অনুযায়ী বাসার মালিক প্রত্যয়নপত্র দিচ্ছেন না। একদিকে নতুন কঠোর অভিবাসন আইনের হাতছানি অপরদিকে অনেক কষ্টের পর প্রাপ্ত সোনার হরিণ (পর্তুগালের রেসিডেন্ট কার্ড) নিয়ে এক অনিশ্চিতার মধ্যে পড়েছি।

গত ৩০ সেপ্টেম্বর পারিবারিক পুনর্মিলনের শর্ত কঠিন করাসহ আরও বিভিন্ন বিষয়ে কঠোর শর্তারোপ করে নতুন অভিবাসন আইন দেশটির জাতীয় সংসদে অনুমোদন দেওয়া হয়েছে। তবে রাষ্ট্রপতির অনুমোদনের পরেই এটি কার্যকর করা হবে।

এমন পরিস্থিতিতে অভিবাসন অধিদপ্তর তাদের নিজস্ব ক্ষমতায় বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করে যা অন্যান্য দেশের অধিবাসীদের মতো প্রবাসী বাংলাদেশিদের জীবনেও ব্যাপক প্রভাব ফেলছে। ফলে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বসবাসের অনুমতিপত্র নবায়ন নিয়ে দেশটিতে বসবাসকারী অন্যান্য অভিবাসীদের ন্যায় প্রবাসী বাংলাদেশিরাও এক অনিশ্চিত পরিস্থিতিতে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০