দলে নারী প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ না হলে ব্যবস্থা নেবে ইসি - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলে নারী প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ না হলে ব্যবস্থা নেবে ইসি

রাজনৈতিক দলগুলো ২০৩০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হলে তাদের আর সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি বলেছেন, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারলে দলের নিবন্ধনের বিষয়টি পুনরায় বিবেচনা করা যেতে পারে।’

মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।

সিইসির সভাপতিত্বে সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজ ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে নিজেরা করি-এর সমন্বয়কারী খুশী কবীর, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফাওজিয়া মোসলেম, নারী নেত্রী শিরিন হক, বাংলাদেশ মহিলা পরিষদ সাধারণ সম্পাদক মালেকা বানু, উইম্যান ডেভলমমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিষ্টি আশরাফুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, প্রতিবন্ধীদের ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাবটি খুবই যুক্তিসঙ্গত। রাজনৈতিক দলগুলো ২০৩০ সালের পর ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারলে তাদের আর সময়সীমা বাড়ানো হবে না, এমনটা আমরা করতে পারি। নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারলে দলের পুনরায় নিবন্ধনের বিষয়টি নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনায় পাস করালে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আরও সচেতন হবে।

তিনি বলেন, প্রবাসী ভোটের সংখ্যা খুব বেশি না হলেও প্রক্রিয়াটি শুরু হবে। সেটিই জরুরি। গুজবের ক্ষেত্রে অর্ধেকের মত সোর্স ট্রেস করা যায় না। অনেক সোর্স দেশের বাইরে। তাদের আইনের আওতায় আনা যায় না। তাই তথ্যের প্রবাহে লাগাম টানবে না ইসি। সঠিক ইনফরমেশন দিয়ে ডিসইনফরমেশন, মিসইনফরমেশনকে আমরা মোকাবিলা করব। রোমানিয়ার মতো দেশও অপতথ্য ঠেকাতে পারেনি। তাদের পুরো নির্বাচনে এর প্রভাব পড়েছিল।

নির্বাচনে এআইয়ের হুমকির কথা সামনে এনে ইসির এই কর্মকর্তা বলেন, এআইয়ের বিরুদ্ধে কোনো কমিশনই এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক হতে পারেনি। কিছু সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হচ্ছে ইসিকে। এসব সীমাবদ্ধতা গত তিন নির্বাচন থেকে উৎসারিত।

তিনি আরও বলেন, অনেক পর্যবেক্ষক সংস্থা যোগ্য হলেও তারা আগের নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত ভূমিকা রাখেনি। তাই তাদের এবার পর্যবেক্ষক হিসেবে রাখা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০