লবণ মাঠ দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৭ অক্টোবর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লবণ মাঠ দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ছররা গুলিতে দুই কিশোরসহ চারজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থেমে থেমে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে দুই কিশোর রয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। আহত অপর দুজন হলেন- আবু তাহের (৫৫) ও মো. রুবেল (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে আবুল মনসুর গ্রুপ ও কবির আহমদ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। প্রভাব বিস্তার ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আগেও বেশ কয়েকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সৌরভ দেব বলেন, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। এর আগে বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষকে নিয়ে একাধিকবার থানায় বৈঠক হয়েছে। সোমবার রাতেও দুই পক্ষ সংঘর্ষে জড়ালে কয়েকজন আহত হন। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০