মার্কিন শান্তি আলোচনার মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৫ অক্টোবর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন শান্তি আলোচনার মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

মার্কিন মধ্যস্থতায় গাজায় শান্তি আলোচনার তোড়জোড়ের মধ্যেই রোববার (৫ অক্টোবর) ভোরে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা নিক্ষেপ করেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্রটিকে আকাশে সফলভাবে প্রতিহতের দাবি করেছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তা প্রতিহতের এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে আইডিএফ নিশ্চিত করেছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও মধ্য ইসরায়েলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল।

আইডিএফের দাবি অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে অর্থাৎ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন সামরিক অভিযান শুরুর দিন থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে এ পর্যন্ত ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সময়ে হুতিরা ইসরায়েলের কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে।

এছাড়া, ২০২৫ সালের জানুয়ারিতে ইসরায়েল-হামাসের ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আগেও ইয়েমেনি বিদ্রোহীরা ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০০টিরও বেশি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০