বিমানবন্দরে গ্রেফতার পি কে হালদারের সহযোগী, দিলেন চাঞ্চল্যকর তথ্য - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ অক্টোবর ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে গ্রেফতার পি কে হালদারের সহযোগী, দিলেন চাঞ্চল্যকর তথ্য

দেশের অর্থ লোপাটের সঙ্গে জড়িত আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের ঘনিষ্ট সহযোগী তাজবীর হাসানকে বিমানবন্দর থেকে আটক করে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেন।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ূম হোসেন নয়ন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ আসামি পি কে হালদারের সহযোগী। তার বিরুদ্ধে মানিলন্ডারিং, প্রতারণাসহ নানা অভিযোগ আছে। সেজন্য আজ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেন।

শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।

জিডিতে বলা হয়, তুরস্কে যাওয়ার পথে তাজবীর হাসানকে (৩৫) আটক করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি তুরস্কসহ আরও একটি দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণ করেছেন। গোয়েন্দা তথ্য মতে, তিনি পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী। সেজন্য তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।

রিমান্ড আবেদন বলা হয়েছে, আসামির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ থাকার কথা জানা যায়। তিনি পিকে হালদারের সঙ্গে বড় অংকের টাকার ১০ শতাংশের শেয়ার হোল্ডার। এছাড়াও জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, পি কে হালদারের আর্থিক কেলেংকারির সঙ্গে তিনি ওতোপ্রোতভাবে জড়িত এবং একাধিক দেশের নাগরিক। সেজন্য আসামিকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদসহ আরও তথ্য উপাত্ত সংগ্রহের জন্য সাতদিনের রিমান্ড প্রয়োজন। তার সঙ্গে থাকা ৪১টি টার্কিস পাসপোর্ট, আইফোন ১৭ প্রো-মেক্স, আইফোন ১৫ প্রোর আলামতসমূহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

২০২০ সালে গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে হঠাৎই উধাও হয়ে যায় হালট্রিপ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। তবে জানুয়ারি ২০২০ এ দেশ থেকে পালিয়ে গেলেও অন্তত দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেন মোহাম্মদ তাজবীর হাসান। এছাড়াও তার মাল্টার রেসিডেন্সি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০