আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৪ অক্টোবর ২০২৫, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি হারুন সরদার নুর নবী সরদার। ২০০৯ সাল থেকে দেশটিতে থাকলেও ভাগ্যের তেমন পরবির্তন ঘটেনি তার। তবে সম্প্রতি এক ফোনকলেই আমূল বদলে গেছে তার জীবন। পেশায় ট্যাক্সিচালক হারুন আমিরাতের বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২০ মিলিয়ন আমিরাতি দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ২৯ লাখ টাকা জিতেছেন। খবর খালিজ টাইমস-এর।

সেপ্টেম্বর মাসের প্রথম পুরস্কার বিজয়ী টিকিট নম্বর ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর টিকিটটি কিনেছিলেন শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী ট্যাক্সিচালক হারুন সরদার নুর নবী সরদার।

লাইভ ড্র চলাকালীন অনুষ্ঠানের সঞ্চালক রিচার্ড ও বুচরা ‘গোল্ডেন ফোনে’ এই সুখবর পৌঁছে দেন হারুনের কাছে। তখন হারুন যেন ভাষা হারিয়ে ফেলেন। তিনি ফোনের অপর প্রান্ত থেকে কেবল বলেন, ‌আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। অন্য ১০ জনকে সঙ্গে নিয়ে টিকিট কিনেছিলেন হারুন। এখন পুরস্কারের অর্থ সবার সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলে জানিয়েছেন তিনি।

২০০৯ সাল থেকে আমিরাতে বসবাস করছেন হারুন। গত ১৫ বছর ধরে তিনি আবুধাবিকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন। পরিবার দেশে থাকলেও তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনে আসছিলেন। তার বিশ্বাস ছিল, একদিন ভাগ্য বদলাবেই। আর এই স্বপ্ন দেখা কখনোই বাদ দেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০