শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত আহমদ রফিক - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ অক্টোবর ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত আহমদ রফিক

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক ও কবি আহমদ রফিকের মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়।

বিভিন্ন রাজনৈতিক দলও এই ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জনায়। নেতারা বলেন, দেশের জন্য যে অবদান রেখে গেছেন আহমদ রফিক তা অনন্য। তার সেই অবদানগুলোকে ধারণ করে আগামীর দিনগুলো চলার প্রত্যয় জানান তারা।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।

এই ভাষা সৈনিকের নামে গড়ে ওঠা রফিক ফাউন্ডেশন জানায়, আহমদ রফিকের কফিন শোকযাত্রার মাধ্যমে ওই হাসপাতালে নেয়া হবে। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন।

গত বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষা সৈনিক আহমদ রফিক। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স রোগ, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, বেডশোর, ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি।

জীবদ্দশায় তিনি প্রকাশ করেছেন প্রায় অর্ধশত গ্রন্থ, যার মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস, উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক গ্রন্থ, রয়েছে রবীন্দ্রনাথের ওপর গবেষণা গ্রন্থ, ছোটগল্প, কবিতা, চিকিৎসাবিষয়ক বিভিন্ন সংকলন সম্পাদনা। রফিক সম্মানিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কারে, একুশে পদকে, কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউটের ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০