হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর হাতকড়া পরা ছবি ‌‘ভুয়া’- স্বরাষ্ট্রসচিব - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১ অক্টোবর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর হাতকড়া পরা ছবি ‌‘ভুয়া’- স্বরাষ্ট্রসচিব

হাসপাতালের বিছানায় শায়িত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাইরাল হওয়া হাতকড়া পরা ছবিটি ভুয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি।

বুধবার (১ অক্টোবর) দুপুরে যশোরের কেশবপুর ত্রিপল্লী সর্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রয়াত শিল্পমন্ত্রীর হাতকড়া পরিহিত একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে—এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, এগুলো সব ভুয়া খবর। এ রকম কোনো ঘটনা ঘটেনি।

তিনি হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেছেন। এ সময় তার আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। তার পরও কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
খাগড়াছড়ির গুইমারাতে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংঘর্ষ, উত্তেজনা প্রসঙ্গে সিনিয়র এই সচিব বলেন, চিকিৎসকরা আদিবাসী মেয়েটির ধর্ষণের আলামত পায়নি।

খাগড়াছড়ির ঘটনায় পূর্বপরিকল্পনা থাকতে পারে। বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন চলছে। তদন্ত শেষে ঘটনার রহস্য উদঘাটন হবে।
হিন্দু সম্প্রদায়ের মানুষেরা জাঁকজমকপূর্ণ ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছে উল্লেখ করে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি বলেন, দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই।

আনন্দের সঙ্গে উদযাপন করছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসবে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত শক্তি রয়েছে, সেটা প্রয়োগ করা হচ্ছে।
এর আগে সকালে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি যশোর রামকৃষ্ণ আশ্রম ও কেশবপুর পৌর শহরে হরিতলা সম্প্রতি মন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০