তরুণ প্রজন্মের কাছে মহানবীর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ অক্টোবর ২০২৫, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণ প্রজন্মের কাছে মহানবীর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানবজাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তার জীবন। তরুণ প্রজন্মের কাছে তার এই অনুকরণীয় জীবন দর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিরাত আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি নবী (সা.)-এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে, তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারেন। এই প্রদর্শনী দেখে তারা বুঝতে পারবেন কত সাধারণ জীবন থেকে তিনি কি অসাধারণ সম্মানের অধিকারী হয়েছেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.)-এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এ প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে তাদের মনে যে চিত্র তৈরি হয়েছে- সেই কল্পনার সঙ্গে যেন তারা নবীজীর যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এ সময় তরুণদের নবীজীর জীবনী অধ্যয়ন ও তার শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহবান জানান।

মসজিদ উত-তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম, ডা. এমএ আজিজ, হাসান সহিদ সিদ্দিকী, তাজুল ইসলাম ঢালী, রিয়াজ আহমেদ সফিউল্লাহ, জি এম ফারুক, অধ্যাপক মোজাম্মেল হক, মামুন উর রশিদ পারভেজ এবং তাকওয়া মসজিদের অন্য মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নবীজীর জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।

সিরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত-তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে। যেখানে সিম্বোলিকভাবে মহানবী (সা.)-এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর, পানি ধরে রাখার মসক, তৈজসপত্র, খাট, খেঁজুর পাতার ছাউনি এবং প্রিয় খাবারগুলোকে প্রদর্শন করা হচ্ছে।

মসজিদ উত-তাকওয়া সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী সিরাত আয়োজনে রয়েছে সিরাত বই প্রদর্শনী, সিরাত আলোচনা, শিশুতোষ আলোচনা, নাশিদ সন্ধ্যা, নবীজীর সুবাস, নারীদের জন্য বিশেষ হালাকা, ফুড অফ প্রফেট (সা.), রং তুলিতে নবীজীর শহর, বায়োগ্রাফি অব প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো।

১ থেকে ৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। নারীদের জন্য বাদ জোহর থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০