বাধার প্রাচীর ডিঙিয়ে মানুষ ফেব্রুয়ারিতে ভোট উৎসব করবে- অ্যাটর্নি জেনারেল - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ অক্টোবর ২০২৫, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাধার প্রাচীর ডিঙিয়ে মানুষ ফেব্রুয়ারিতে ভোট উৎসব করবে- অ্যাটর্নি জেনারেল

অন্তর্বর্তী সরকারের মতো আর কোনো বৈধ সরকার নেই। এ সরকার সামাজিক চুক্তির ফসল। যত বাধাই আসুক আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

ডায়াবেটিক সমিতির সভাপতি মোয়াজ্জম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজ বাংলাদেশের এমন একটি জায়গায় দাঁড়িয়েছে—চোরাবালির সময়ের সন্ধিক্ষণ থেকে উত্তরে এসে নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস সাহেবের নেতৃত্বে আমাদের গণতন্ত্র যে পথে যাচ্ছে, সেই পথে যত বাধাই আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা-ছেঁড়া হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর ডিঙিয়ে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে ভোট উৎসব করবে। এর কোনো ব্যত্যয় হবে না। এই নির্বাচনকে ভণ্ডুল করতে গণতন্ত্রের উত্তরণের পথে বাধা হয়ে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায়, জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গতভাবে এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমরা কোনো ব্যক্তির বিচার করতে আসিনি। আমরা হাসিনার বিচার করছি না। আমরা বিচার করছি অপরাধের। আমরা যে অপরাধের বিচার করছি, সে অপরাধের মধ্যে আছে ৫ বছরের শিশু বালক কিশোরকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। নিরস্ত্র আবু সাইদ রাজপথে দাঁড়িয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল, তার বুকে গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আমরা এসব অপরাধের বিচার করছি। এই সব অপরাধের বিচার করতে গিয়ে নাম উঠে এসেছে শেখ হাসিনার, নাম উঠে এসেছে তার সহযোগীদের। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য যা কিছু করা প্রয়োজন তাই করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০