আর্থিক সংকটে কারাবন্দী সাবেক বিচারপতি মানিক, বই বিক্রি করে চলছে মামলা- দাবি আইনজীবীর - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্থিক সংকটে কারাবন্দী সাবেক বিচারপতি মানিক, বই বিক্রি করে চলছে মামলা- দাবি আইনজীবীর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে হাজিরা দিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে। এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী এই সাবেক বিচারপতি এখন অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। আইনজীবীর ফি দিতে না পারায় তিনি ইতোমধ্যে নিজের ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন বলে জানান তার আইনজীবী মোরশেদ হোসেন।

সকাল পৌনে ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয় বিচারপতি মানিককে। পরে পুলিশ সদস্যরা তাকে দুই হাতে হাতকড়া পরিয়ে, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে হাজতখানায় নিয়ে যায়। সেখানেই একটি মাদুরে বসে থাকেন তিনি। বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে তোলা হয় এবং কাঠগড়ায় দাঁড় করানো হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম আদালতকে জানান, শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ৫ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী মোরশেদ হোসেন বলেন, “তিনি (শামসুদ্দিন চৌধুরী) মারাত্মক আর্থিক সংকটে আছেন। মামলা পরিচালনার খরচ বহন করতে পারছেন না। ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন।
বিচারপতি মানিক আদালত থেকে বের হওয়ার সময় আবারও হাতকড়া পরিয়ে দেওয়া হয় এবং তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। একই ভ্যানে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার।

দুপুর ১২টার দিকে হাজতখানায় নেওয়া হয় বিচারপতি মানিককে। সেখানে মাদুরে বসে কলা, খেজুর ও পাউরুটি খেতে দেখা যায় তাকে। তার পাশে ছিলেন মুর্শেদী ও আগরওয়ালা। তিনজনেই পায়চারি ও নীরব আলোচনায় সময় কাটান।

বেলা আড়াইটার দিকে আদালতের কার্যক্রম শেষে তাঁদের আবারও প্রিজন ভ্যানে তোলা হয় এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয় গাড়িটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০