চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আরাফাত (২৫) নামের এক বাসচালকের মৃত্যু হয়েছে। এতে অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন পটিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ ওমর ফারুক।
মোহাম্মদ আরাফাত নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন।

পুলিশ জানায়, পটিয়ার মনসা-বাদামতল এলাকায় ঈগল সার্ভিস বাসের সঙ্গে সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় মোহাম্মদ আরাফাতকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরাফাতকে হাসপাতালে নিয়ে আসেন তার ভাই রিফাতুল ইসলাম। তিনি বলেন, ‘আমার ভাই ঈগল বাসের চালক। আমি ওই বাসের হেলপার। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সড়কে ছিলাম। উল্টো পাশ থেকে সৌদিয়া বাস আমাদের ধাক্কা দেয়। আমি নিজেও আহত হয়েছি।’

বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বাস মিলে ৬০ জনের মতো যাত্রী ছিলেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৪ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৯ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০