শিবচরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচরে হত্যা মামলায় জা‌মিনে আসা মো. রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কু‌পি‌য়ে হত্যার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৪ সে‌প্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিবচর বাজার ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে প্রকাশ্যে কুড়াল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত রাকিব মাদবর চর শ্যামাইল গ্রামের মো. নাসির মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিব মাদবর একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। সম্প্রতি তিনি সেই মামলায় জেল খেটে জামিনে মুক্তি পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীরা এলোপাতা‌ড়ি কু‌পি‌য়ে দ্রুত পা‌লিয়ে যান। ঘটনার পরপরই আশপাশের লোকজন গুরুতর আহত রাকিব মাদবরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিবচর থানা ওসি মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে এবং জড়িতদের অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০