কুয়েতে বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েতে বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর

হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডপ্রাপ্ত সাত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক প্যারডনের ভিত্তিতে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে।

আরব টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশিয়ান নাগরিক দোষী সাব্যস্থ হন। এছাড়া আরও দুই বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দণ্ডিত হন।

আরব টাইমস জানায়, একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে ব্লাড মানি হিসাবে প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার উত্তোলন করা হচ্ছিল, কিন্তু সময়মতো অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কোন আসামির ব্যক্তিগত পরিচয় না দিলেও জাতীয়তা প্রকাশ করেছে কুয়েত কর্তৃপক্ষ।

প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পারিবারিক প্যারডন পাওয়া আসামির পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সমস্ত আইনানুগ আদালতের পর্যায়ক্রমিক রিভিউ ও আপিল প্রক্রিয়া শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০