ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফায় হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং লাখো ইসরাইলি আশ্রয়কেন্দ্রে ছুটে যায় বলে দাবি করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

ইয়েমেনের আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট সফলভাবে ক্লাস্টার ওয়ারহেড সংযুক্ত ‘প্যালেস্টাইন–২’ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত ইয়াফার সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সারি জানান, ক্লাস্টার-ওয়ারহেড বিশিষ্ট এ ক্ষেপণাস্ত্র অভিযানে সফলতা এসেছে, ফলে লাখো ইসরাইলি বসতি স্থাপনকারী আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে পালাতে বাধ্য হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, গাজাকে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সমর্থন দেওয়া থেকে ইয়েমেনিরা কখনো পিছিয়ে যাবে না।

তিনি আরও বলেন, ‘জায়োনিস্ট শত্রু ইয়েমেনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন চালালে, তা আমাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থনে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পকে আরও দৃঢ় করবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইলি বাহিনী গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে। তখন থেকেই ইয়েমেনিরা প্রকাশ্যে ফিলিস্তিনের মুক্তির সংগ্রামে সমর্থন জানিয়ে আসছে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: মেহের নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০