প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১০ সেপ্টেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। ঢাবি শিক্ষার্থীদের এ রায়কে সম্মান জানিয়েছেন ছাত্রদল নেতা হামিম। বলেছেন, শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায়, তবে সেটিকে তিনি সম্মান জানান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরফায়েড আইডিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় হামিম এ ঘোষণা দেন।

হামিম দাবি করেন, ‘আজকের ভোটানুষ্ঠান সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।’

শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামিম আরও লেখেন, ‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো।

ফেসবুকে দেওয়া এমন বক্তব্যে রীতিমত প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম। শাহ আলম নামের একজন লিখেছেন, সঠিক সিদ্ধান্ত। এটাই নতুনত্ব এটাই জুলাইয়ের চেতনা।

সাদিকুর রহমান নামের একজন লিখেছেন, আপনার কাছে থেকে এটাই প্রত্যাশিত ছিল ভাই। এবার হয় নাই, বাট আপনি একদিন অনেক বড় নেতা হবেন।

মিলন হাসান স্বাধীন নামের একজন লিখেছেন, ভাই সহনশীলতাই নেতার গুণাবলি, যা আমরা আপনার কাছে দেখলাম।

মোহাম্মদ মিলন নামের একজন লিখেছেন, ‘আজিজুল বারী ভাইয়ের ভাতিজা বলে কথা! খানদানী বংশের খাটি রাজনীতিবিদ’।

এরকম নানা জনে নানা রকম প্রশংসায় ভাসিয়েছেন হামিমকে। হামিমের এই পোস্টে এখন পর্যন্ত ৮০ হাজারের অধিক রিঅ্যাক্ট, প্রায় ১৪ হাজার কমেন্ট এবং পোস্টটি ১৩ হাজার বার শেয়ার হয়েছে।

এখানেই শেষ নয়, ঢাবি ছাত্রদল নেতার এই পোস্টে কমেন্ট করে তাকে সাহস যুগিয়েছেন এনসিপি নেতা হাসনাত ও সারজিসও।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘That’s the kind of gesture a true leader makes.’ অর্থাৎ একজন সত্যিকারের নেতাই মূলত এ ধরণের আচরণ করেন।

তার এই কমেন্টেই ১১ হাজার রিঅ্যাক্ট পড়েছে।

অন্যদিকে, সারজিস আলম লিখেছেন, Our Future Leader. যাতে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার রিঅ্যাক্ট পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০