ডাকসুর ভোট ঘিরে ছাত্রদল-শিবিরের বাকবিতণ্ডা - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসুর ভোট ঘিরে ছাত্রদল-শিবিরের বাকবিতণ্ডা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এই কেন্দ্রের সামনে অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা অভিযোগ করেছেন, ‘মব’ সৃষ্টি করে কেন্দ্রের সামনে গোলমাল বাধানোর চেষ্টা করেছে ছাত্রদল।

এই কেন্দ্রের সামনে অবস্থানরত তিনজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, রাত আটটার দিকে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ কেন্দ্রের সামনে আসার পর হঠাৎ করে এখানকার এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা হৈ চৈ শুরু করেন এবং ‘ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

এ সময় আগে থেকে এই কেন্দ্রের সামনে অবস্থানরত শিবিরের কর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। পরে এলইডি স্ক্রিন আবার চালু হলে তারা এই কেন্দ্রের সামনে থেকে বেরিয়ে পাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব কেন্দ্রে চলে যান।

ওই কেন্দ্রের সামনে অবস্থানরত দুজন প্রতক্ষদর্শী গণমাধ্যমকে জানান, ছাত্রদলের নেতাকর্মীরা হঠাৎ করে কেন্দ্রের সামনে এসে ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন। পরে ওই কেন্দ্রটির সামনে অবস্থানরত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর এই কেন্দ্রের সামনে থেকেও ছাত্রদলের নেতাকর্মীরা চলে যান।

মঙ্গলার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফলাফল প্রকাশের অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে অর্থাৎ দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট, নীলক্ষেত এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাস এলাকায় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন বিকাল থেকে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় জমায়েত হতে থাকে জামায়াত-শিবির ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি এবং জামায়াতের দুই গ্রুপের নেতাকর্মী অবস্থান নিয়েছেন। এ ছাড়া, শাহবাগ মোড়, টিএসসি এলাকা ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এসব এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় ক্যাম্পাস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এরই মধ্যে ডাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করেন তারা।

ডাকসু নির্বাচনের পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফলাফল ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০