ভোট গণনা কক্ষে শিবিরের ভিপি প্রার্থী - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট গণনা কক্ষে শিবিরের ভিপি প্রার্থী

ভোট গণনা কক্ষে প্রবেশের অভিযোগ উঠেছে ছাত্রশিবির নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েমের বিরুদ্ধে।

মঙ্গলবার ভোট গণনার প্রক্রিয়া শুরুর সময় তার ভোট গণনা কক্ষে অবস্থানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে এ বিষয়ে প্রশ্নের মুখে পড়লে সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন, আমি সেখানে গিয়েছিলাম সেটা ৫টার দিকে। তবে আমি বেশিক্ষণ ছিলাম না। সর্বোচ্চ এক মিনিট ছিলাম।

তার দাবি সেসময় তার সঙ্গে ছাত্রদল ও স্বতন্ত্র অন্য প্রার্থীরা ছিলেন।

সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিকালের দিকে দেখি সব রিটার্নিং কর্মকর্তারা ভোটকেন্দ্র ত্যাগ করছেন। সেটা জানাতেই আমি সেখানে গিয়েছি।

পরে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে এটা ঘটেছে, একজন ছাত্রদলপন্থি শিক্ষক অন্য শিক্ষকদের বলেছেন আপনারা তো সারাদিন কষ্ট করেছেন, এখন আপনারা চলে যান, আমরা আছি তো। অর্থাৎ, তিনি অন্যদের বাইরে পাঠিয়ে পরিবেশ তৈরি করার চেষ্টা করছিলেন। এমন ঘটনার পর আমরা সবাই এটা নিয়ে চিন্তিত ছিলাম। তাই সব শিক্ষকরা কেন্দ্রে আছেন কিনা তা নিশ্চিত করতে চাচ্ছিলাম। তখন সাদিক ভাই এক মিনিটের জন্য সেখানে গিয়ে নিজের কনসার্ন জানিয়েই চলে এসেছেন।

এদিকে সাদিক কায়েমের ভোট গণনা কক্ষে প্রবেশের বিষয়ে জানতে চাইলে ডাকসু ভোটে আচরণবিধি বিধি লঙ্ঘন সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, আমি অন্য কেন্দ্রে দায়িত্বে আছি। আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা বলতে পারবেন। তার সাথে যোগাযোগ করুন।

এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন বলেন, আমি এ বিষয়ে পরে কথা বলব। আমরা অন্য একটা ঝামেলায় আছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০