ভোট গণনায় কারচুপির অভিযোগ দুই প্রার্থীর, টিএসসি কেন্দ্রের সামনে উত্তেজনা - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট গণনায় কারচুপির অভিযোগ দুই প্রার্থীর, টিএসসি কেন্দ্রের সামনে উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে এই অভিযোগ তোলেন তারা এবং কেন্দ্রের ভোট গণনা দেখার দাবি জানান। তবে প্রশাসন তাদের এ সুযোগ দেয়নি।

কারচুপির অভিযোগ তুলে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে উত্তেজনার সৃষ্টি করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার সঙ্গে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম। এছাড়াও ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ছাত্রদলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

তারা অভিযোগ করেন, টিএসসি কেন্দ্রে ভোট গণনা দেখানোর এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না। তাই তারা ভোট গণনা দেখতে ভেতরে যেতে চান। কিন্তু প্রশাসন তাদের ভেতরে যেতে দিতে বাধা দিয়েছে। আধা ঘন্টার বেশি টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিলেও ভেতরে ঢুকতে না পেরে এক পর্যায়ে তারা টিএসসি থেকে মিছিল বের করে সিনেট ভবনের দিকে চলে যান। এ সময় তাদেরকে ‘ভোট চোর ভোট চোর, জামায়াত শিবির ভোট চোর’ স্লোগান দিতে শোনা যায়।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আমরা শুনতে পেরেছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোট গণনা দেখছেন। তবে আমরা কেন পারব না? তাহলে আমরা কীভাবে প্রশাসনের ওপর বিশ্বাস করব? বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে। প্রশাসন কী করতে চাচ্ছে, সেটি আমরা বুঝতে পারছি না।’

ওই সময় টিএসসি ভোটকেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি স্ক্রিন বন্ধ অবস্থায় দেখা গেছে। তবে কয়েকজনকে সেটি চালুর চেষ্টা করতে দেখা যায়। পরে রাত পৌনে আটটার দিকে স্ক্রিনটি চালু করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০