অনিচ্ছাকৃত ভুলে এক পোলিং অফিসারকে অব্যাহতি - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনিচ্ছাকৃত ভুলে এক পোলিং অফিসারকে অব্যাহতি

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে এরই মধ্যে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্য নির্বাচনী দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে এক পোলিং অফিসারকে।

আজ মঙ্গলবার ভোট চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে ‘অনিচ্ছাকৃতভাবে’ একাধিক ব্যালট পেপার দিয়ে বসেন দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার জিয়াউর রহমান। বিষয়টি জানতে পেরে তাকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি অনিচ্ছাকৃত ভুল ছিল। অভিযোগকারী ভোটারও তাৎক্ষণিকভাবেই বুঝতে পারেন। যদিও অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। এবং ঘটনাটি নিষ্পত্তি সেখানেই হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ডাকসু নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার ফলে এমন ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতেও তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০