শিশু দেখিয়ে দুই সন্তানের বাবাকে জামিন- আইনজীবীর বিরুদ্ধে মামলার নির্দেশ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু দেখিয়ে দুই সন্তানের বাবাকে জামিন- আইনজীবীর বিরুদ্ধে মামলার নির্দেশ

গাইবান্ধায় আলোচিত হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) শিশু হিসেবে দেখিয়ে জাল জন্মনিবন্ধন তৈরি করে জামিন নেওয়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিশু আদালতের বিচারক এ নির্দেশ দেন। আদালতের নির্দেশে পেশকার সালাহউদ্দিন বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনাটি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, অভিযোগ হাতে পেয়েছি। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধনের পর এটি নিয়মিত মামলায় রূপ নেবে।

এদিকে অভিযোগ অস্বীকার করে শেফাউল ইসলাম রিপন নামে ওই অ্যাডভোকেট জানান, মামলা হলে তিনি আদালতেই এর জবাব দেবেন।

এর আগে, গত ১৫ জুলাই সেনা ও পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর গ্রাম থেকে পলাশ রানা ও তার তিন সহযোগীকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল সিমকার্ড, মোবাইল ফোন ও প্রযুক্তি সরঞ্জাম জব্দ করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতে প্রতারক পলাশ রানার জামিন আবেদন ব্যর্থ হলে গত ৩ আগস্ট শিশু আদালতে পলাশের বয়স দেখানো হয় ১৭ বছর ৭ মাস। সেই তথ্যের ভিত্তিতেই জামিন মঞ্জুর হয়।

কিন্তু তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ১ জুন ২০০০, মামলার এজাহারেও বয়স ২৫ বছর উল্লেখ আছে। অথচ জন্মনিবন্ধনে লেখা হয়েছে ১৫ জানুয়ারি ২০০৮। এই অসঙ্গতিই ফাঁস করে দেয় পুরো কূটকৌশল।

গত ১২ আগস্ট দায়রা জজ আদালতে আইনজীবী সরওয়ার হোসেন বাবুল বিষয়টি উত্থাপন করেন। পরে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু বকর সিদ্দিক ছানা জানান, ভুয়া জন্মনিবন্ধনের মাধ্যমে নেওয়া জামিন বাতিল করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০