নির্বাচনের তারিখ নিয়ে আমাদের সমস্যা নেই- হাসনাত - সমকন্ঠ
বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ অগাস্ট ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের তারিখ নিয়ে আমাদের সমস্যা নেই- হাসনাত

নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে, আমরা নির্বাচনবিমুখ। তবে নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, নির্বাচন আগামীকালও হতে পারে। তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়নের এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। সদিচ্ছা থাকলে ও রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব।

মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সংস্কার বাস্তবায়ন ও বিচার সম্পন্নের সুস্পষ্ট রূপরেখার দাবি জানান।

হাসনাত বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা ব্যক্তিকে ইনডেমনিটি দিচ্ছি। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চাই।

এ সময় গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০