মেক্সিকোতে সড়কে মিলল ৬ মানবের দেহহীন মাথা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২০ অগাস্ট ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে সড়কে মিলল ৬ মানবের দেহহীন মাথা

মেক্সিকোতে ছয়টি কাটা মানবমাথা উদ্ধার করা হয়েছে। উত্তর আমেরিকার এ দেশটির মধ্যাঞ্চলে একটি সড়ক থেকে দেহহীন ওই মাথা উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ।
বুধবার (২০ আগস্ট) সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এই মাথাগুলো পুয়েবলা ও ত্লাক্সকালা প্রদেশের মধ্যে সংযোগকারী একটি সড়কে পাওয়া যায়। যদিও এলাকাটি সাধারণত মাদকচক্রের সহিংসতার জন্য পরিচিত নয়।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। এমনকি মেক্সিকোর কোন অপরাধী গোষ্ঠী এর পেছনে থাকতে পারে সে বিষয়েও কিছু বলেনি।

তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে একটি কম্বল ফেলে রাখা হয়েছিল, যেখানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর উদ্দেশে হুমকি লেখা ছিল। বার্তাটি ‘লা বারেদোরা’ (অর্থাৎ ‘দ্য সুইপার’) নামে স্বাক্ষরিত ছিল।
পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এ নামে একটি ছোট অপরাধী সংগঠন সক্রিয় থাকলেও এ হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কি না তা স্পষ্ট নয়।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, উদ্ধার হওয়া মাথাগুলো পুরুষদের এবং এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ অঞ্চলে মাদক চোরাচালানের পাশাপাশি জ্বালানি চোরাচালান বা ‘হুয়াচিকোলেও’ নামের অবৈধ কার্যক্রমও বড় সমস্যা। এর মাধ্যমে প্রতি বছর অপরাধী গোষ্ঠীগুলো বিলিয়ন ডলার আয় করে।

এখন পর্যন্ত ফেডারেল কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি। ঘটনাটি ঘটল এমন এক সময়ে, যখন প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রশাসন দেশজুড়ে ফেন্টানিল পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাচ্ছে।

মূলত পুয়েবলা ও ত্লাক্সকালা সাধারণত দেশের অন্যান্য অঞ্চলের মতো ভয়াবহ কার্টেল সহিংসতার শিকার নয়। এর আগে গত জুনে সিনালোয়া প্রদেশে ২০ জনের মরদেহ উদ্ধার হয়, যাদের মধ্যে চারজনের মাথা কাটা ছিল। ওই প্রদেশটি দীর্ঘদিন ধরে চরম গ্যাং সহিংসতায় জর্জরিত।

এ ছাড়া গত মে মাসে গুয়ানাহুয়াতো প্রদেশে একটি ক্যাথলিক উৎসবে গুলি চালিয়ে সাত তরুণকে হত্যা করা হয়।

মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে মাদকচক্রগুলোর মধ্যে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ২০০৬ সালে সরকার গ্যাং দমনে সেনা মোতায়েনের পর থেকে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ নিখোঁজ রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০