মোদিকে ফোন করলেন পুতিন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৮ অগাস্ট ২০২৫, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোদিকে ফোন করলেন পুতিন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (১৮ আগস্ট) এক্স-পোস্টে মোদি বলেছেন, আমার বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে তার ফোনকল এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ে তথ্য শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

তিনি আরও বলেন, ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এ বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে।

এ সময় মোদি আগামী দিনগুলোতে দুই নেতার অব্যাহত আলচনার ওপর জোর দেন।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলো নিয়েও আলোচনা করেন।

এর আগে শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্প এবং পুতিন তাদের প্রতিনিধিদের নিয়ে তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন। আলোচনা শেষে পুতিন বলেন, তারা একটি ‘সমঝোতায়’ পৌঁছেছেন।

শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প ফক্স নিউজকে বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই নেতা একমত হয়েছেন, কেবলমাত্র ছোটখাটো বিষয়গুলোর বাকি রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০