বৈঠকে বসছেন ট্রাম্প-জেলেনস্কি - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৮ অগাস্ট ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈঠকে বসছেন ট্রাম্প-জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে জেলেনস্কির সঙ্গে থাকবেন ইউরোপের একাধিক নেতা। খবর ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে থাকবেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। এ ছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ন্যাটোর প্রধান মার্ক রুটে এই আলোচনায় যোগ দেবেন।

গত শুক্রবার ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেছেন ট্রাম্প। সেই বৈঠক থেকে বেরিয়ে কিছুটা বিরক্তিই প্রকাশ করেছিলেন ট্রাম্প। কিন্তু সোমবারের বৈঠকের আগে ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, ওই দিনের আলোচনা থেকে কিছু সদর্থক বিষয়ও সামনে এসেছে। জেলেনস্কির সঙ্গে আলোচনায় সেই বিষয়গুলি সামনে আনা হবে। বস্তুত, ক্রেমলিন কিয়েভের সুরক্ষার বিষয়টি নিয়ে সদর্থক মনোভাব দেখিয়েছে বলে অ্যামেরিকা দাবি করেছে।

রাশিয়ার কূটনীতিক মিখাইল উলিয়ানভ ভিয়েনায় একটি সম্মেলনে যোগ দিতে গিয়ে বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে কিয়েভকে যে সুরক্ষার গ্যারান্টি দিতে হবে, একথা রাশিয়া মানে। তবে একইসঙ্গে রাশিয়া নিজেদের সুরক্ষারও গ্যারান্টি চায়। তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়া চালু হওয়া মুশকিল।

ইউক্রেনের সুরক্ষার গ্যারান্টি নিয়ে ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি। যেখানে জেলেনস্কি লিখেন, ওয়াশিংটনে বৈঠকের আগে ব্রাসেলসের সমস্ত নেতাকে আমি ধন্যবাদ জানাই।

ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, সোমবারের বৈঠকে তারা ট্রাম্পের কাছে জানতে চাইবেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কতটা সুরক্ষা দিতে প্রস্তুত। ইউক্রেনের সুরক্ষা নির্ভর করবে ন্যাটো ইউক্রেনকে কতটা সাহায্য করবে, তার উপর। যুক্তরাষ্ট্র কি সে বিষয়ে গ্যারান্টি নিশ্চিত করতে পারবে? ম্যাক্রোঁর আশঙ্কা, রাশিয়া এই যুদ্ধ শেষ করতে এখনো ইচ্ছুক নয়।

ম্যাক্রোঁর বক্তব্য, একজোট হয়ে ইউক্রেন সমস্যার সমাধান করতে হবে। কোনোভাবেই নিজেদের দুর্বল দেখানো যাবে না। একজোট হয়ে ইউক্রেন সমস্যার সমাধানের বিষয়ে ফ্রান্সকে সমর্থন করেছে যুক্তরাজ্য। মাক্রোঁ বলেছেন, ”আজ যদি আমরা রাশিয়ার সামনে নিজেদের দুর্বল দেখাই, তাহলে ভবিষ্যতে আরো সংঘাতের পরিস্থিতি তৈরি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০