কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৫ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগমুহূর্তে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘পুতিন যুদ্ধ বন্ধে যদি রাজি না হয়, তাহলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে পুতিনের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যাওয়ার পথে ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টার কিছুক্ষণ আগে সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজে চড়েন তিনি।

আলাস্কার সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায়) ট্রাম্প ও পুতিনের বহুল আলোচিত এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেবে কি না। জবাবে ট্রাম্প বলেন, এটি সম্ভব। ন্যাটোর অংশ হিসেবে না হলেও ইউরোপ ও অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলে একটি সম্ভাবনা আছে।

তবে ট্রাম্প রাশিয়াকে বাড়তি সুবিধা দিতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে ইউক্রেনের সাধারণ নাগরিকদের মধ্যে। এ ধরনের শঙ্কার কথা জানিয়ে কিয়েভের বাসিন্দা ইরিনা কোজিরেভা বিবিসিকে বলেন, ‘আলাস্কায় বৈঠকের মাধ্যমে পুতিন যুদ্ধে যে অপরাধ করেছেন সেটির বৈধতা পেয়ে যাচ্ছেন।

কিয়েভে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে শতাধিক মানুষ। সিএনএন জানিয়েছে, ওই বিক্ষোভে অংশগ্রহণকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা ভূখণ্ড বিনিময় চান না। বরং বন্দি বিনিময় চান।
তবে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, পুতিন যুদ্ধ বন্ধে অস্বীকৃতি জানালে পরিণতি কঠোর হবে। এটা যুক্তরাষ্ট্রের স্বার্থে নয়, হাজারো মানুষের জীবন বাঁচানোর স্বার্থে করা হবে।

এদিকে ট্রাম্পের মতো জেলেনস্কিও আলাস্কার বৈঠককে উচ্চ ঝুঁকির বলে উল্লেখ করেছেন।

এক্স পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট লিখেছেন, আমরা আমেরিকার ওপর ভরসা রাখছি। দোনেৎস্ক ও জাপোরিঝিয়ায় রাশিয়ার আগ্রাসন রোধে সেনা পাঠানো হচ্ছে। আলাস্কার বৈঠকে এ দুটি অঞ্চল আলোচনার কেন্দ্রে থাকতে পারে।
আলোচিত এ বৈঠকের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গেও কথা বলেছেন জেলেনস্কি। ম্যাখোঁর দপ্তর থেকে জানানো হয়েছে, আলাস্কার বৈঠক শেষ হলে জেলেনস্কি-ম্যাখোঁ সাক্ষাৎ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০