কোহলিকেও ছাড়িয়ে গেলেন মোহাম্মদ হাফিজ - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২০, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোহলিকেও ছাড়িয়ে গেলেন মোহাম্মদ হাফিজ

এ সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ক্রিকেট বিশ্লেষকরা তাকে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গেই তুলনা করে থাকেন।
মাত্র ১২ বছরেই ৭০টি সেঞ্চুরি করেছেন ভারতের বর্তমান এই অধিনায়ক। ফিটনেস ফিট থাকলে দ্রুত সময়ের মধ্যেই হয়তো শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন কোহলি।

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকেও ছাড়িয়ে গেছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিদেশের মাঠে ৯১ ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ১১০ রান সংগ্রহ করেছেন। কোহলির চেয়েও তিনি ৫১ রান বেশি সংগ্রহ করেছেন। বিরাট কোহলি বিদেশের মাঠে মাত্র ৫০ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১ হাজার ৫৯ রান।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র ৮২ ম্যাচে সর্বোচ্চ ২ হাজার ৭৯৪ রান সংগ্রহ করেছেন কোহলি। তার চেয়ে ২৬ ম্যাচ বেশি খেলে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৭৭৩ রান সংগ্রহ করেছেন সতীর্থ রোহিত শর্মা।

৮৮ ম্যাচে ২ হাজার ৫৩৬ রান করে তৃতীয় পজিশনে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল। ২ হাজার ৩৩৫ রান নিয়ে চারে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সতীর্থ মোহাম্মদ হাফিজ ২ হাজার ১৪৭ রান করে সাত নম্বর পজিশনে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০